ATN
শিরোনাম
  •  

সাদা শাড়িতে সাদিয়া আয়মান, মুগ্ধতায় ভাসছেন ভক্তরা

         
 সাদা শাড়িতে সাদিয়া আয়মান, মুগ্ধতায় ভাসছেন ভক্তরা

সাদা শাড়িতে সাদিয়া আয়মান, মুগ্ধতায় ভাসছেন ভক্তরা

পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তার অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নান্দনিক লুকের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের নানা রূপের ছবি প্রকাশ করেন তিনি। এবার ধবধবে সাদা শাড়িতে ধরা দিয়ে ভক্তদের মাঝে ছড়ালেন ‘একটুখানি শুভ্রতা’।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাকে দেখা যায় সূক্ষ্ম নকশাখচিত সাদা শাড়িতে। শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ পরেছেন অভিনেত্রী। ব্লাউজের হাতার কাছে থাকা রঙিন ফুলের সুতার কাজ তার সাজে যোগ করেছে ভিন্নমাত্রা।

সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে গলায় পরেছেন সিঙ্গেল লেয়ারের মুক্তার মালা। খোলা চুল, মিষ্টি হাসি আর সাদামাটা সাজে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে।

ফটোশুটের জন্যও দারুণ একটি পরিবেশ বেছে নিয়েছেন সাদিয়া। ফুলের বাগানকে পেছনে রেখে তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে প্রকৃতির সঙ্গে তার সৌন্দর্যের মেলবন্ধন। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা...’।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, ‘আপনি অসম্ভব সুন্দর’, আবার কেউ সাদিয়াকে আখ্যা দিয়েছেন ‘সাদা পরী’ হিসেবে। অনেকে ভালোবাসার ইমোজি দিয়েও নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

নতুন নতুন লুকের মাধ্যমে প্রায়ই নেটিজেনদের নজর কাড়েন সাদিয়া আয়মান। এবারের সাদা শাড়ির সাজেও তার ব্যতিক্রম হয়নি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় থাকা এই অভিনেত্রীর ব্যস্ততা অবশ্য বর্তমানে কিছুটা কম দেখা যাচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিত্যনতুন উপস্থিতি এখনো ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ