ঝিনাইদহের মহেশপুরে শখের বানু (৫৭) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ইখলাসুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবন এবং মাদক কেনার টাকা নিয়ে মা শখের বানুর সঙ্গে ছেলে ইখলাসুরের প্রায়ই বাগবিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতে আবারও মাদকের জন্য মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোররাতে ইখলাসুর তার মায়ের কক্ষে প্রবেশ করেন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শখের বানুর গলায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে ইখলাসুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গ্রামের পার্শ্ববর্তী এলাকা থেকে ইখলাসুর রহমানকে আটক করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ছেলেকে আটক করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে হত্যার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি