ATN
শিরোনাম
  •  

ভাটারায় প্রস্তুতি সভা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

         
ভাটারায় প্রস্তুতি সভা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

ভাটারায় প্রস্তুতি সভা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

ঢাকার ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ভাটারা থানা পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিল আয়োজনের উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। পুলিশের দাবি, এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

পরে ভাটারা থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ