ATN
শিরোনাম
  •  

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৫

         
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৫

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৫

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিরপুর মডেল থানা পুলিশের পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) এবং অঙ্গ সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)। এছাড়া তালিকায় বিভিন্ন বয়সের আরও ৪৩ জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. বাবু (২৬), মো. রুহুল আমিন বাবু, মো. ইমন গাজি, মো. রাঝি খলিফা (১৯), মো. সোহেল সরদার (৩৭), সুজন (১৯), তরিকুল ইসলাম সুজন (৩২), মো. হাদি ইসলাম ওরফে হাদি (৪৩), রাজিয়া, রনি (২৪), আলাউদ্দিন (২১), আরমান (৩০), সুলতানুল আরিফুল (২৫), বিপ্লব হোসেন (১৯), মো. খোকন (৪৮), স্বাক্ষর সরকার (২৭), মো. জাকির হোসেন (২৮), মোছাঃ তুমি আক্তার (৩০), মো. রাশেদ (২৪), মো. ইমরান (২৬), মো. রিমন (২০), মো. নয়ন সরকার (১৮), মো. সুজন (৩২), মো. আসিফ (২৫), মো. তৌকির আহম্মেদ (২৭), মেহেদী হাসান (২৫), মো. খোকন (২১), মো. ইমরান হোসেন (২৭), মাহিন দেওয়ান প্রাচুর্য (২০), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. শরিফুল ইসলাম (১৪), মো. বকুল (১৫), মো. আউয়াল (২৯), মো. রাজু (২৮), মো. নাহিদ (১৮), মো. রাব্বী (২২), মো. তুহিন (১৯), মো. আবুল কালাম (৩৮), মো. সানোয়ার (৪৭), মো. বিপুল রানা (৩২), মো. আমলাম হোসেন (৩৬), মো. সাদিয়া (২৪) ও সাইদুল রতন (২৫)।

মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ