টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরার জীবনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের প্রিয় সঙ্গী ও আদরের পোষ্য ‘বাবলা’কে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টের মাধ্যমে বাবলার মৃত্যুর খবর জানিয়েছেন তিনি।
বাবলাকে হারানোর কষ্ট প্রকাশ করতে গিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘আজ আমি আমার পৃথিবী হারালাম। আমার জীবন, আমার প্রায় সবকিছু। শান্তিতে ঘুমাও বাবলা। এখন আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তোমাকে ছাড়া বাকি জীবনটা কাটানো।’
প্রিয় পোষ্যকে আবারও ফিরে পাওয়ার আকুতি জানিয়ে অভিনেতা আরও লেখেন, ‘দয়া করে আবার পুনর্জন্ম নাও, আমার জীবনে আবার ফিরে এসো। তোমাকে সব সময় ভালোবাসি আমার সোনা।’
অঙ্কুশের এই আবেগঘন পোস্টে শোক প্রকাশ করেছেন টালিউডের সহকর্মীরাও। অভিনেতা জন মন্তব্য করে বাবলার আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি অঙ্কুশকে সান্ত্বনা দিয়ে জানান, বাবলা সব সময় তার সঙ্গেই থাকবে।
এদিকে ব্যক্তিগত জীবনের এই শোকের পাশাপাশি পেশাগত দিক থেকেও সাম্প্রতিক সময়ে কিছুটা কঠিন সময় পার করছেন অঙ্কুশ। চলতি বছরের ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। পরে গত জুনে জি-ফাইভ বাংলায় সিনেমাটির স্ট্রিমিং শুরু হয়।
সব মিলিয়ে প্রিয় বাবলাকে হারানোর শোকেই এখন দিন কাটছে অঙ্কুশের। তার আবেগঘন পোস্টে স্পষ্ট, পোষ্যটি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি