ঝিনাইদহের শৈলকূপায় পুকুরে ডুবে সুমন হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দিগনগর ইউনিয়নের আগুনিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের শমসের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পেছনের একটি বড় পুকুরে একাই গোসল করতে যায় সুমন। পুকুরে লাফ দেওয়ার সময় তার পা কাদায় আটকে যায়। একপর্যায়ে পানিতে ডুবে যায় সে।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুর থেকে সুমনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
নিহত শিশুর খালু খলিলুর রহমান জানান, বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে সুমন পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আগুনিয়াপাড়া গ্রামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়াধীন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি