ATN
শিরোনাম
  •  

সাভারে চিপস কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা

         
সাভারে চিপস কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা

সাভারে চিপস কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা

সাভারের আশুলিয়ায় চিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কাউবয় ফুডস কো. লিমিটেড’-কে নিরাপদ।খাদ্য আইন, ২০১৩ লংঘন করে খাদ্য উৎপাদনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এই যৌথ অভিযানে অংশ নেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মহিবুল্লা আকন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঢাকা এর নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর একাধিক ধারার লঙ্ঘন দেখতে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— খাদ্যপণ্যের মোড়কে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া, স্বাস্থ্যবিধি না মেনে সরাসরি খালি হাতে খাদ্যপণ্য স্পর্শ করা, অনুমোদিত রেসিপি না থাকা, খাদ্যপণ্যের মেয়াদ (সেলফ লাইফ) নির্ধারণের স্টাডি রিপোর্ট এবং পুষ্টিমানের যথাযথ ল্যাব টেস্ট রিপোর্ট না রাখা।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কাউবয় ফুডস কো. লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লা আকন বলেন, “ভোক্তার কাছে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য পৌঁছানো আইনি বাধ্যবাধকতা। যেসব প্রতিষ্ঠান নিয়ম না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।”

নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও খাদ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত চলমান থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ