ATN
শিরোনাম
  •  

তেজগাঁও বিভাগে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩

         
তেজগাঁও বিভাগে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩

তেজগাঁও বিভাগে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ৫ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—আনোয়ার হোসেন (৩০), মোঃ সোহাগ হাসান (২০), মোসাঃ মর্জিনা বেগম (৩১), আনিকা (২৫), মোঃ সুমন আল আমিন (২১), মোঃ ইব্রাহিম (২৪), মোঃ মুন্নী (২০), মোঃ হৃদয় মিয়া (২১), মোঃ শাহা আলম, মোঃ মেহেদী হাসান (২০), মোঃ রবিউল হোসেন (২১), মোঃ আকাশ এলেক্স শ্রাবন (১৯), সাইম প্রসাদেক (১৮), মেহেদী হাসান (২৫), মোঃ মনিরুজ্জামান, মোঃ অপু (২৩), শাহনেওয়াজ আহম্মেদ ওরফে আকাশ (২২), মোহাম্মদ আলী (২৩), মোঃ রাকিবুল ইসলাম (৩০), মোঃ আলামিন শেখ (৩০), মোঃ ইউসুব তালুকদার (৫০), মোঃ আবুবক্কর সিদ্দিক (৩৫), তৌফিকুল ইসলাম শুভ (৩৩), মোঃ আবুল বাশার (৩২), মোঃ সুমন (২৮), মোঃ মানিক হোসেন (২৪), মোঃ নাসির উদ্দিন (৩৪), বরজুল ইসলাম (২৬), মোঃ আল আমিন (৩০), মোঃ ইয়াছিন আরাফাত (২৫), মোঃ হিমেল (২০), রাব্বি ওরফে ফজলে রাব্বি (২৮), সোহাগ হিরন (২৬), আনোয়ার (৩৫), রুবেল মৃধা (৩৭), তৈয়বুর রহমান তুশিন (২০), মোমিনুল ইসলাম ও মঈনুল (২০), শুভ হালদার (২০), মোঃ আকতার মিয়া (৭০), মোঃ সোহান (১৭), মোঃ সিরাজ সিকদার (৩৭), বিল্লাল বেপারী (৪৫), মোঃ ওমর ফারুক (৫০), নয়ন (২৮), রাজন (২২), মোঃ বাবুল মির্জা (৪৩), মোছাঃ সেলিনা বেগম (২৬), সাগর মল্লিক (৩০), মোঃ ইয়াছিন (১৯), মোঃ আমিনুর ইসলাম (৩১), মোঃ সোহেল (৩০), মোঃ মামুন (২৫) ও মোঃ মাহাবুব (৪৫)।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ