নাট্যকার তানিন রহমানের মৃত্যু, শোবিজ অঙ্গনে শোকের ছায়া
নাটকের পর্দায় যেসব গল্প দেখে অভিভূত হন দর্শক, আবেগের স্রোতে ভাসেন, তার নেপথ্যের স্রষ্টা নাট্যকার। এই সময়ের অন্যতম সফল নাট্যকার ছিলেন তানিন রহমান। হ্যাঁ ছিলেন, কারণ এখন আর নেই। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
তানিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এদিন বিকালে ফেসবুক বার্তায় হিমি বলেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’
তানিন রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তানিনের লেখা অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। নিজের ফেসবুক বার্তায় অপূর্ব লেখেন, ‘আমার অসংখ্য নাটকের লেখক তানিন রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিন রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।’
নির্মাতা আশিকুর রহমানও তানিনের মৃত্যুর খবর জানিয়ে তার অসুস্থতার বিস্তারিত তুলে ধরেছেন। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন। সম্প্রতি মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
তানিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আশিকুর রহমান। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে নাটক লিখে দর্শকদের কাছে পরিচিতি পান তানিন রহমান। তার গল্প ও চিত্রনাট্যে দেশের জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।
তানিন রহমানের মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী ও শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণের পাশাপাশি শোক ও সমবেদনা জানাচ্ছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি