বিমান বাহিনীর সাবেক প্রধান ও সাবেক এমপি রফিকুল ইসলাম আর নেই
বিমান বাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তার ছোট ভাই তৌফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন রফিকুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) সকালে বারিধারার ডিএইচওতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জুমা বিমান বাহিনীর সেন্ট্রাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিমান বাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে।
ভাইয়ের মৃত্যুতে দেশবাসীর কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন তৌফিকুল ইসলাম।
মুহাম্মদ রফিকুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমান বাহিনীর সারগোদা কলেজে শিক্ষাজীবন শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সামরিক জীবনের পাশাপাশি তিনি চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি