ATN
শিরোনাম
  •  

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

         
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে, দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়েছে।

তিনি জানান, দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলীয় পদে থাকা নিয়ে সাংবিধানিক ও রাজনৈতিক আনুষ্ঠানিকতা মেনে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান রিজভী।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অবস্থানও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ