অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে সংশ্লিষ্টদের হামলারও শিকার হতে হচ্ছে বলে জানান তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। তবে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে।
এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে প্রায় ১০-১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। দেশের জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় দেশে তেল নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস