রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার খিলগাঁওয়ের আলা উদ্দিন
মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার পেয়েছেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি এই পুরস্কার জিতেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নন্দীপাড়ায় জান্নাত স্টোরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী আলা উদ্দিনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাখ টাকা পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে মো. আলা উদ্দিন বলেন, রিমার্কের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের শুরু থেকেই প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ তাকে অনুপ্রাণিত করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে এক লাখ টাকা উপহার পাওয়া তার জন্য আনন্দ ও সম্মানের।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের সঙ্গে রিমার্কের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি তাদের আরও উদ্যমের সঙ্গে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিক্রেতাদের উৎসাহিত করতে রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ। এ ধরনের প্রণোদনামূলক আয়োজন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎসাহিত করার পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে প্রতিষ্ঠানের পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে।
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতেই ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের উৎসাহিত করার পাশাপাশি রিমার্কের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে।
তিনি আশা প্রকাশ করেন, ক্যাম্পেইনের পরবর্তী ধাপগুলোতেও বিপুলসংখ্যক বিক্রেতা অংশ নেবেন এবং আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।
রিমার্কের এরিয়া সেলস ডিরেক্টর সোহান হাসান খান বলেন, ঢাকার বিক্রেতা অংশীদারদের মধ্যে ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বিক্রেতারা শুধু ব্যবসায়িক অংশীদার নন, তারা রিমার্ক পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। আলা উদ্দিনের লাখপতি বিজয় প্রমাণ করে, এই ক্যাম্পেইন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও সমান সুযোগ তৈরি করছে।
রিমার্ক সূত্রে জানা গেছে, বিক্রেতাদের জন্য চালু করা ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন—‘আপনজন-০১’-এর আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন।
ক্যাম্পেইনে প্রতিবার সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ কোটি কোটি টাকার বিভিন্ন উপহার জয়ের সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন সম্পূর্ণ ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে উপহারপ্রাপ্তদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।
গত ৩ জুন শুরু হওয়া ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এই মেগা ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের মধ্যে ক্যাম্পেইনটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে রিমার্ক।
(বিজ্ঞপ্তি)
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস