দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪১ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। সব মিলিয়ে এ সময়ে হাম ও উপসর্গ নিয়ে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।
এ ছাড়া এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ২৫ জন হামরোগী শনাক্ত হয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস