ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি নিজের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বের কারণেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। কাজের ব্যস্ততার ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি থাইল্যান্ডের ফুকেট থেকে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাদিয়া। ছবিগুলোতে তার মুখজুড়ে ছিল প্রাণখোলা হাসি। ছবির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী জানান, সেদিন তিনি এতটাই আনন্দিত ছিলেন যে তার চোখও যেন হাসছিল।
ছবিগুলোর পেছনের মজার একটি ঘটনাও ভক্তদের জানিয়েছেন সাদিয়া। ছবি তোলার ঠিক আগে চকলেট খেয়েছিলেন তিনি। ফলে ঠোঁটের চারপাশে চকলেটের দাগ রয়ে গিয়েছিল। বিষয়টি খেয়াল না করেই ছবি তুলে ফেলেন অভিনেত্রী। পরে সেটি বুঝতে পারলেও বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবেই নিয়েছেন তিনি।
নিজের স্বাভাবিক ও মিষ্টি লুকটিও বেশ পছন্দ হয়েছে সাদিয়ার। তাই ছবিগুলো পোস্ট না করে থাকতে পারেননি বলে জানান তিনি। তার এই স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি ভক্তদের মাঝেও তৈরি করেছে হাস্যরস ও ভালো লাগা।
জানা গেছে, ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে গাড়িতে ভ্রমণের সময় এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। শান্ত পরিবেশ ও মনোরম প্রকৃতির মাঝে সেই ভ্রমণ দারুণ উপভোগ করেছেন অভিনেত্রী। দিনটিকে শান্ত ও সুন্দর বলেও উল্লেখ করেছেন তিনি।
সাদিয়ার হাসিমাখা ছবিগুলো প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। তার সহজ-সরল আনন্দ উপভোগের মুহূর্তগুলোও যে দর্শকদের কাছে সমান আকর্ষণীয়, মন্তব্যগুলোতে সেটিই যেন আরও একবার স্পষ্ট হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি