ATN
শিরোনাম
  •  

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন গ্রেফতার

         
মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন গ্রেফতার

মতিঝিলে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন গ্রেফতার

রাজধানীর মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) মতিঝিল থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— রিফাত উল্লাহ (২১), আনারুল (৫০), মো. আব্দুর রাজ্জাক (৩০), সোহাগ মিয়া (২০), মো. জাকির হোসেন (১৯), মো. শাকিল (৩০), মো. সায়েম হাসান (১৯) ও মো. ফেরদৌস মৃধা (২১)।

মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ