উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই: দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস ডিবির
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিগগিরই এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব কথা জানান।
তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে ডিবির একাধিক টিম কাজ করছে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
ডিবির এই কর্মকর্তা বলেন, ঢাকা মহানগরে সংঘটিত বেশিরভাগ আলোচিত অপরাধের ঘটনা ডিবি তদন্ত করে আসামিদের আইনের আওতায় এনেছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের গাড়ির গতিরোধ করে ছিনতাইকারীরা। তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটিতে ধাক্কা দিয়ে সেটি থামানোর পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন তাসীন আক্তার হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।
পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির অর্থ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবসে একসঙ্গে জমা দেওয়া হয়। ফলে রোববার তুলনামূলক বেশি অর্থ ব্যাংকে নেওয়া হয়।
ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি