ATN
শিরোনাম
  •  

বায়েজিদে নাঈম হাসান হত্যা মামলা: র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

         
বায়েজিদে নাঈম হাসান হত্যা মামলা: র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

বায়েজিদে নাঈম হাসান হত্যা মামলা: র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার নাঈম হাসান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মোঃ তৌহিদুল আলমকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০২, তারিখ ৩ ডিসেম্বর ২০২৫, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ তৌহিদুল আলম চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন।

এরই পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মোঃ তৌহিদুল আলমকে (২৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তৌহিদুল আলম চট্টগ্রামের ফটিকছড়ি থানার বিবিরহাট এলাকার বাসিন্দা। তিনি জানে আলমের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ