রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজ: সাধারণ জীবন থেকে বিশ্বতারকা হওয়ার গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচনায়। এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা ও স্প্যানিশ মডেল জর্জিনা। পর্তুগালের রাজধানী লিসবনের পশ্চিমে উপকূলীয় শহর কাসকাইসে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদোর পাঁচ সন্তানও।
বিয়ের পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাতের ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনের হাতেই দেখা যায় বিয়ের আংটি। ক্যাপশনে তিনি লেখেন, ‘C❤️G’। মাদ্রিদে প্রথম দেখা হওয়ার প্রায় এক দশক পর আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনে পা রাখলেন তারা।
কে এই জর্জিনা?
৩২ বছর বয়সী জর্জিনা রদ্রিগেজ একজন স্প্যানিশ মডেল, নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। একসময় সাধারণ পরিবারে বেড়ে ওঠা জর্জিনা বর্তমানে নিজেই একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭ কোটি ৭০ লাখেরও বেশি।
গ্রাজিয়া ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, স্পেনের জাকা শহরে বোন ইভানা, স্প্যানিশ মা ও আর্জেন্টাইন বাবার সঙ্গে বেড়ে ওঠেন জর্জিনা। ক্যাথলিক স্কুলে পড়াশোনা করা জর্জিনা ছোটবেলা থেকেই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন।
গুচিতেই রোনালদোর সঙ্গে পরিচয়
মাদ্রিদে যাওয়ার পর জর্জিনার জীবনে আসে বড় পরিবর্তন। শুরুতে তিনি স্প্যানিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড মাসিমো দুত্তির সঙ্গে কাজ করেন। পরে গুচিতে কাজ করার সময় তার পরিচয় হয় তৎকালীন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে।
সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। এরপর রোনালদোর সঙ্গে সম্পর্কের পাশাপাশি নিজের মডেলিং ক্যারিয়ারও এগিয়ে নেন জর্জিনা।
পাঁচ সন্তানের মা
রোনালদোর সঙ্গে সম্পর্কের পর জর্জিনা তার পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। রোনালদোর আগের সম্পর্কের সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রসহ পাঁচ সন্তানের দেখভালেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রোনালদোর সন্তানদের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা মারিয়া ও মাতেও এবং জর্জিনার সঙ্গে রোনালদোর সন্তান আলানা ও বেল্লা।
মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা জর্জিনা
মডেলিংয়ে সাফল্যের পর জর্জিনা নিজের ফ্যাশন উদ্যোগও শুরু করেন। ২০২১ সালে ‘ওএম বাই জি’ নামে নিজের ফ্যাশন লেবেল চালু করেন তিনি। পাশাপাশি চুল পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠান ইনস্পারিয়ার মতো বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন।
ফোর্বস স্পেনের এক প্রতিবেদনে তাকে প্রতিষ্ঠানটির সহমালিক ও প্রশাসক হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে তিনি প্রশাসকের পদ থেকে সরে দাঁড়ান।
নেটফ্লিক্সেও নিজের গল্প
জর্জিনার পরিচিতি আরও বাড়ে নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’র মাধ্যমে। ২০২২ সালে শুরু হওয়া এই সিরিজে মডেলিং, উদ্যোক্তা জীবন, মাতৃত্ব এবং রোনালদোর সঙ্গে তার ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। সিরিজটির মোট তিনটি সিজন প্রচারিত হয়েছে।
‘সে আমার সন্তানের মা বলেই নয়, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি’
পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, জর্জিনাকে তিনি বিয়ে করতে চান কারণ তিনি মনে করেন এটাই সঠিক সময়। রোনালদোর ভাষায়, জর্জিনা শুধু তার সন্তানের মা বলেই নয়, তিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিয়েতে যাওয়ার আশা করেছিলেন রোনালদো। শেষ পর্যন্ত সেই ট্রফি ছাড়াই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পর্তুগিজ তারকা। আর তার পাশে থাকলেন দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ—যিনি রোনালদোর জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি নিজের পরিচয়েও এখন একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক তারকা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি