ATN
শিরোনাম
  •  

তরুণদের দক্ষ করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

         
তরুণদের দক্ষ করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

তরুণদের দক্ষ করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

তরুণদের দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন।

তিনি বলেছেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে।

আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যথাযথভাবে কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তরুণদের শিক্ষিত ও দক্ষ করে তুলতে পারলে তারা শুধু দেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।

তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন এবং তরুণদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী ও পরিবর্তনের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ