সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মিতালী ১১১, নিকুঞ্জ ভিলার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। আব্দুস সত্তার মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে ওই বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পান তারা। পরে বাসার ভেতরে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি