থাইল্যান্ডে শুটিং শেষে দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনার পর তাদের দেশটির পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ি এলাকায় নাটকটির শুটিং চলছিল। শুটিং শেষে স্কুটিতে করে পাহাড় থেকে নিচে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি।
পাহাড়ি উঁচু সড়ক দিয়ে নামার সময় হঠাৎ স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে খায়রুল বাসার ও মেহেদী রনি দুজনই গুরুতর আহত হন। পরে পেছনে থাকা শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লাগে। বর্তমানে সোজা হয়ে দাঁড়ানো ও হাঁটাচলা করতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছিলে গিয়ে গুরুতর ক্ষত হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে খায়রুল বাসার বলেন, পাহাড় থেকে নামার সময় স্কুটিটির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই স্কুটিটি পড়ে যায়। এতে তিনি বুকে প্রচণ্ড আঘাত পান এবং হাঁটুতেও চোট লাগে।
আঘাতের কারণে থাইল্যান্ডে চলমান নাটকটির শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বিবেচনায় পুরোপুরি সুস্থ হতে দুজনেরই অন্তত দুই থেকে তিন দিন বিশ্রাম প্রয়োজন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি