ATN
শিরোনাম
  •  

ঢাকায় মার্কিন চেম্বারের বৈঠক, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

         
ঢাকায় মার্কিন চেম্বারের বৈঠক, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

ঢাকায় মার্কিন চেম্বারের বৈঠক, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে ঢাকায় বিশেষ এক ‘ব্রেকফাস্ট মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স—সাউথ এশিয়ার উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ সরকারের বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চলসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। এছাড়া বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম, বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বিডার মহাপরিচালক মো. মুজিব-উল-ফেরদৌস বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশা।

বৈঠকে অংশ নেন বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অব কমার্স, এক্সিলারেট এনার্জি, ভিসা, এপিআর এনার্জি, মেডট্রনিক, উবার ও অ্যাপলের দক্ষিণ এশিয়াভিত্তিক কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালক, নির্বাহী পরিচালক ও সরকারি সম্পর্কবিষয়ক কর্মকর্তারা ছাড়াও অ্যাপল সাউথ এশিয়ার হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স এবং উবার ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তারা ছিলেন। ভিসার একজন ভাইস প্রেসিডেন্টও বৈঠকে অংশ নেন। আয়োজকদের সঙ্গে সংশ্লিষ্ট আরও প্রায় ১০ থেকে ১৫ জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ