ATN
শিরোনাম
  •  

দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৮৭২, মৃত্যু ২

         
দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৮৭২, মৃত্যু ২

দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ৮৭২, মৃত্যু ২

দেশে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০৭ জন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। সন্দেহজনক হাম রোগে মারা গেছেন আরও দুজন।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগীর তথ্য পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৭৮২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে দেশের হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য প্রকাশ করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ