ATN
শিরোনাম
  •  

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

         
২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধিশাখাটির পরিচালক মনির হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

এটি চলতি বছরের তৃতীয় এবং বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদেরও তৃতীয় অধিবেশন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন।

রাষ্ট্রপতির আদেশে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ