শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার
মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, মুন্সিগঞ্জের শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শ্রীনগর থানাধীন বাঘড়া বাজারের পূর্ব পাশে নদীর পাড়ের গরুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গরুর হাটের উত্তর পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
পরে যাচাই করে র্যাব জানতে পারে, উদ্ধার করা গুলিগুলো ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনার সময় পুলিশের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল।
র্যাব-১০ আরও জানায়, ওই সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা পাঁচ রাউন্ড লুণ্ঠিত শটগানের গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি