ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে যোগ দিতে যাচ্ছেন পেসার শরিফুল ইসলাম। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অস্ট্রেলিয়ার উদ্দেশে দ্রুতই দেশ ছাড়বেন এই বাঁহাতি পেসার।
গত মাসে জিম্বাবুয়ে সফরে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পান শরিফুল। এরপর বিশ্রামে থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে মাঠে ফেরেন তিনি। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে তাকে রাখা হয়নি।
তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার পর গতকাল (১০ আগস্ট) ফিটনেস পরীক্ষা দেন শরিফুল। সেই পরীক্ষায় সফল হয়েছেন তিনি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে যুক্ত হবেন শরিফুল। দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট।
এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস