ATN
শিরোনাম
  •  

মতিঝিলে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করলেন ট্রাফিক সার্জেন্ট

         
মতিঝিলে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করলেন ট্রাফিক সার্জেন্ট

মতিঝিলে ছিনতাইকারী আটক। ফাইল ছবি

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় জনসাধারণের সহায়তায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট।

আটক ব্যক্তির নাম মো. রাজু (২৬)।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেলমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান দায়িত্বরত সার্জেন্ট মো. সাহাদত মীর।

পরে জনসাধারণের সহযোগিতায় রাজুকে হাতেনাতে আটক করেন তিনি। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। পরে কানের দুলটি ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।

আটক রাজুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ