রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ডিবির একটি দল যাত্রাবাড়ী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আবুল হোসেন ও কামরুল হাসান সজীবকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর ৩টা ৫ মিনিটে মুগদা থানার টিটিপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালায় ডিবির আরেকটি দল। এ সময় মো. আলামিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস