ATN
শিরোনাম
  •  

বহদ্দারহাটে পুলিশের অভিযানে বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার

         
বহদ্দারহাটে পুলিশের অভিযানে বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার

বহদ্দারহাটে পুলিশের অভিযানে বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—ভোলা জেলার লালমোহন থানার চরভুতা এলাকার মো. ভুট্টোর ছেলে মো. নাঈম ইসলাম সাকিব (২৬) এবং চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার এলাকার হামিদ হোসেনের ছেলে মো. রাহাত (২৪)।

সোমবার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ ও এএসআই শাহ আলমসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় সাকিব ও রাহাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিব ও মো. রাহাতের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। সাকিবের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ও পেনাল কোডে দ্রুত বিচার এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনটি মামলা রয়েছে। অন্যদিকে রাহাতের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা রয়েছে।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ