মাদক, কিশোর গ্যাং, সাইবার বুলিং, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মিরপুর, সাভার ও মানিকগঞ্জে টাউন হল মিটিং করেছে র্যাব-৪। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় র্যাব-৪-এর দায়িত্বপূর্ণ এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগণের সঙ্গে র্যাবের আস্থার সম্পর্ক আরও জোরদার, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত এবং তাৎক্ষণিকভাবে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এসব টাউন হল মিটিং আয়োজন করা হয়।
মিরপুরে র্যাব-৪-এর সিপিসি-১-এর উদ্যোগে মিরপুর মডেল একাডেমির হলরুমে টাউন হল মিটিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন র্যাব-৪-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মাদক, ইভটিজিং ও সাইবার বুলিং বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে সচেতনতা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। পরে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সাভারে র্যাব-৪-এর সিপিসি-২-এর উদ্যোগে তেঁতুলঝোড়া কলেজে একই সময়ে টাউন হল মিটিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউনুছ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।
এতে বক্তব্য দেন র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূমিকা ও কার্যক্রম তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করেন।
এ সময় জঙ্গি তৎপরতা, কিশোর গ্যাং, অপহরণ, ধর্ষণ, হত্যা, মাদক কারবার ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে, মানিকগঞ্জে র্যাব-৪-এর সিপিসি-৩-এর উদ্যোগে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদ মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অফিসার ইনচার্জ, মানিকগঞ্জ সদর থানা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন র্যাব-৪-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, র্যাবের কার্যক্রম এবং শিক্ষার্থীদের মাদক ও অন্যান্য অপরাধ থেকে দূরে থাকার বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে কিশোর গ্যাং, অপহরণ, ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধে জড়িতদের তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করতে জনসাধারণকে উৎসাহিত করেন।
টাউন হল মিটিংগুলোতে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অংশগ্রহণকারীরা র্যাবের এমন জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।
র্যাব-৪ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও জনসাধারণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি