বিদ্যুতের খুঁটি ভেঙে বিলে, মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু; আহত ৫
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্ব দেবত্তর গ্রামের বুড়িদহ বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।
আহতরা হলেন—মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তারা সবাই হরিদশ্বর তালুক গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ বিলে মাছ ধরতে যান। এ সময় বিলের পানিতে বিদ্যুৎ সংযোগের একটি খুঁটি ভেঙে পড়ে। এতে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে সেখানে থাকা জেলেরা বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি