হ্যালো ডিসিতে অভিযোগ: মুহূর্তেই পরিষ্কার হলো ময়লার ভাগাড়
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার বিশাল স্তূপ অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপে স্থানীয় এক নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন দ্রুত এ ব্যবস্থা নেয়।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। এতে খালের পানি ও আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের স্থান হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় এক নাগরিক জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে বিষয়টি জানিয়ে প্রতিকার দাবি করেন। অভিযোগ পাওয়ার পর ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, “নাগরিকদের যেকোনো জনদুর্ভোগ দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তাই খাল, রাস্তা কিংবা জনসাধারণের চলাচলের স্থানে যত্রতত্র ময়লা না ফেলতে স্থানীয়দের সচেতন হতে হবে।”
স্থানীয়দের দাবি, খাল ও ব্রিজের নিচে যাতে ভবিষ্যতে আবারও ময়লা জমতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা প্রয়োজন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি