ATN
শিরোনাম
  •  

টাঙ্গুয়ার হাওরে ৩ হাউসবোটকে জরিমানা

         
টাঙ্গুয়ার হাওরে ৩ হাউসবোটকে জরিমানা

হাউসবোটকে জরিমানা

টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের দায়ে তিনটি হাউসবোটকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে তিনটি হাউসবোটের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউসবোটের চালক ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ