জামালপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। ঢাকার লালমাটিয়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।
পুলিশ জানায়, সোমবার ভোরে প্রাইভেটকারে করে লালমাটিয়া থেকে জামালপুরে ফিরছিলেন ছামিউল হক। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়।
এর আগে ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার সেটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে পেছন থেকে প্রাইভেটকারটি ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহত চালককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস