প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দীনেশ ত্রিবেদী।
সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবাই সম্মান করেন। তার বক্তব্যও তিনি একাধিকবার শুনেছেন। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব বলে মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তার ভাষ্য, সমস্যার সমাধান হয় কথাবার্তার মাধ্যমে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও ঐক্য রয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক কিছু দেখছেন না; বরং সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস