দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। রোববার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে রোজারিওর ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে বাবার শেষকৃত্যে অংশ নেন ইন্টার মায়ামির এই তারকা।
গত শনিবার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
বাবার মৃত্যুর খবর পেয়ে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান মেসি। পরে মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সোলের সঙ্গে বাবার সৎকার অনুষ্ঠানে অংশ নেন তিনি।
পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় রোববার দুপুর থেকে ‘এল প্রাডো’ কবরস্থানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। সৎকার অনুষ্ঠান ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
মেসির প্রতি সমর্থন জানাতে রোজারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে ভক্তরা ব্যানার ও বার্তা রেখে যান। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’
হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফ। তাদের পক্ষ থেকে ফুলের তোড়াও পাঠানো হয়।
এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশনায় চলতি সপ্তাহে দেশটির সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হচ্ছে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়েছে।
মেসির শৈশবের ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তার বাবার একটি পুরোনো ছবি প্রকাশ করে লিখেছে, হোর্হে মেসি তাদের ইতিহাসের অংশ ছিলেন এবং ক্লাবটির একজন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মেসি মাত্র চার বছর বয়সে ওই ক্লাবে ফুটবলের যাত্রা শুরু করেন। ক্লাবটির পক্ষ থেকে মেসিকে উদ্দেশ করে বলা হয়, ‘আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও।’
দীর্ঘদিনের অসুস্থতাজনিত জটিলতায় রোজারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’তে চিকিৎসাধীন ছিলেন হোর্হে মেসি। শনিবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস