সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান তিনি। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে সরকার তাদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
সৌদিতে ভয়াবহ এ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরত আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস