রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংসসহ ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিদ্যুৎ বিভাগের একটি দল ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম পরিচালনা করছিল। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে চড়াও হন বলে পুলিশের দাবি। বাগ্বিতণ্ডার সময় সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ঘটনার পর মিজানকে আটক করে থানায় নেওয়া হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, আগারগাঁও এলাকায় ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রির কারণে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিজান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি