মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩৯ হাজার টাকা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।
পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশের একটি দল মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালায়। এ সময় আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই সময়ে পৃথক আরেকটি অভিযানে মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসা থেকে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন আকারের হাঁসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছেনি ও ১টি কাটানিস।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি