হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৬৩
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত হামসহ আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৮ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামসহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।
হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি