ATN
শিরোনাম
  •  

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

         
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত ও টেকসই করা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে আইআরআইয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এবং মাহমুদা হাবীবা এমপি।

অন্যদিকে, আইআরআইয়ের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোকলে, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি এবং টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ