ATN
শিরোনাম
  •  

শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৮

         
শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৮

শেরেবাংলা নগরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৮

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) শেরেবাংলা নগর থানা পুলিশের পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোঃ রমজান মিয়া (২২), খালেক আহমেদ (৩৫), মোঃ জামাল হোসেন (৪০), মোঃ মাকসুদুর রহমান (৫২), এনামুল হক (৩৬), মোঃ তরিকুল ইসলাম আবির (২৫), মোঃ রমজান (১৮), মোঃ জুয়েল (১৯), মোঃ আব্দুল্লাহ (২২), মোঃ হৃদয় খান (২৫), মোঃ কামাল হোসেন (২৪), সুইটি আক্তার (২৪), কামরুন নাহার (২৪), মিলন চন্দ্র গাইন (২৮), নাঈম ইসলাম (২৫), মোঃ আল আমিন (২৬), মোঃ রাহিম কবির অরন্য (২৫) ও মোঃ কামরুজ্জামান (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে গ্রেফতার ১৮ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ