ATN
শিরোনাম
  •  

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২

         
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২

দেশে ডেঙ্গুতে এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এই দুইজনের মৃত্যু হয়।

নতুন ৬৭২ জনসহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ মোট ১৭ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—২৬৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৪০, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭ এবং ময়মনসিংহে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুইজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ