আইপিএসের লাইন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় চাচাতো ভাইয়ের ঘরে আগুন লাগার খবর পেয়ে নিজের ঘরের আইপিএসের বৈদ্যুতিক লাইন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫) নামে এক স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার মোহছেন ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে জামাল উদ্দিনের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জামাল উদ্দিন।
পরে নিজের ঘরের আইপিএসের বৈদ্যুতিক লাইন বন্ধ করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচাতো ভাইয়ের ঘরে আগুন লাগার খবর পেয়ে জামাল উদ্দিন সেখানে ছুটে যান। পরে নিজের ঘরের আইপিএসের লাইন বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি