গাছ লাগানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেছেন, শিক্ষার্থীরা যেসব গাছ লাগাবে, সেগুলোর হিসাব রাখা হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।
রোববার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে প্রত্যেকে একটি করে গাছ লাগাবে। প্রতিটি শিক্ষার্থী যে গাছ লাগাবে, তার হিসাবও রাখা হবে। প্রতিটি স্কুল ও কলেজে লাগানো গাছের তালিকা সংরক্ষণ করা হবে।
বৃক্ষরোপণের জন্য বর্তমান সময়কে উপযুক্ত উল্লেখ করে তিনি বলেন, বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ার কারণে এ সময়ে গাছ দ্রুত বেড়ে ওঠে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হতে হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অনেক। শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং স্কুল-কলেজগুলোকে আরও সবুজ করে তোলা।
তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে আরও সবুজ করতে হলে সবাইকে এ কর্মসূচিতে অংশ নিতে হবে।
শিক্ষকদের উদ্দেশে আমিনুল হক বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস