যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্ধারিত ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’ রয়েছে।
মোহেবি বলেন, আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি উপাদান।
তিনি জানান, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত ‘পুরোপুরি মেনে নিতে হবে’ এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।
আইআরজিসির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ওপর নির্ভর করছে বলে মনে করছে তেহরান।
একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট সংকটের সমাধান হবে—এমন ধারণাও নাকচ করেছে আইআরজিসি।
এটিএন নিউজ / মা.ই.স