ATN
শিরোনাম
  •  

নোয়াখালীতে শাক ধুতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু

         
নোয়াখালীতে শাক ধুতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু

নোয়াখালীতে শাক ধুতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম ওই গ্রামের তাহেরের মেয়ে এবং তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তার স্বামী বেচু ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। ঘটনার সময় তিনি দুপুরের রান্নার প্রস্তুতির জন্য বাড়ির পাশের পুকুরঘাটে শাক ধুতে যান। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করলে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

পরিবারের দাবি, কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং ধারণা করা হচ্ছে শাক ধোয়ার সময় তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে যান।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ