ATN
শিরোনাম
  •  

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

         
মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বাবা ও তার ক্যারিয়ারের দীর্ঘদিনের অভিভাবক হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

লিওনেল মেসির আজকের বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার পেছনে হোর্হে মেসির অবদান ছিল অনস্বীকার্য। তিনি কেবল একজন বাবা ছিলেন না, বরং মেসির পুরো ক্যারিয়ারের প্রধান এজেন্ট ও পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। মেসির শৈশবে যখন শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজন ছিল, তখন ছেলের প্রতিভা ও সম্ভাবনার ওপর বিশ্বাস রেখে সেই চিকিৎসার সুব্যবস্থা করেছিলেন হোর্হে।

মেসির ফুটবল ক্যারিয়ার যখন তাকে দেশ ছেড়ে স্পেনে নিয়ে যায়, তখন বার্সেলোনার সেই নতুন ও কঠিন পরিবেশে খাপ খাইয়ে নিতে হোর্হে মেসি সবসময় ছেলের পাশে থেকে সাহস জুগিয়েছেন। মাঠের বাইরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তি এবং পেশাদার সব বিষয় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাতেন।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর হোর্হে মেসির এই প্রয়াণ ফুটবল বিশ্বের এই মহাতারকার জন্য এক অপূরণীয় ব্যক্তিগত ক্ষতি। কয়েক দশক ধরে যিনি একই সঙ্গে বাবা, পথপ্রদর্শক এবং আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন, তাকে হারানো মেসির জীবনের অন্যতম বড় শোকের ঘটনা। হোর্হে মেসির মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর সমবেদনা জানিয়েছেন।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ