দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭৭৬ জন।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। আর হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ৬৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।
এটিএন নিউজ / মা.ই.স